শর্তাবলি
এই সাইটের তথ্য Sahos POS সম্পর্কে সাধারণ ধারণা দেওয়ার জন্য। চূড়ান্ত ফিচার, দাম ও সেবার শর্ত লিখিত কোটেশনে উল্লেখ থাকবে।
সফটওয়্যারের লাইসেন্স, ইনস্টলেশন, ডাটা ইমপোর্ট ও সাপোর্টের খরচ ও সময়সীমা লিখিত কোটেশনে নির্দিষ্ট করা থাকবে। কোটেশন অনুমোদনের পরই কাজ শুরু হবে।
আপনার দোকানের সব ডাটার মালিক আপনি। আমরা আপনার অনুমতি ছাড়া সেই ডাটা কারো সাথে শেয়ার করি না।
লগইন তথ্য নিরাপদ রাখা এবং কর্মীদের জন্য সঠিক রোল ও অনুমতি ঠিক করার দায়িত্ব আপনার।
আর্থিক লেনদেন সিস্টেম থেকে মোছা যায় না; ভুল হলে রিভার্স বা সংশোধন এন্ট্রি দিয়ে ঠিক করতে হয়।
নিয়মিত অটো ব্যাকআপ চালু থাকে। তবু গুরুত্বপূর্ণ ডাটার একটা কপি নিজের কাছেও রাখার পরামর্শ দিই।
সেবা বা শর্ত বদলালে আমরা আগে জানাব। এই শর্তাবলি সময়ে সময়ে হালনাগাদ হতে পারে।